রাশেদ কাদের, আম্মান, জর্ডান: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশিনগর ইউনিয়নের ওলিপুর গ্রামের হুমায়ুন কবির জর্ডানের রাজধানী আম্মানের আল বশির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট শনিবার জর্ডানের স্থানীয় সময় ভোর ৪.৩০ মিনিটে ইন্তেকাল করেন। এই রেমিটেন্স যোদ্ধার বয়স হয়েছিলো ৪৭ বছর।
হুমায়ুন কবির ২০০৫ সালে জর্ডানে জীবিকার তাগিদে পাড়ি জমান। তিনি দীর্ঘ ১৫ বছর জর্ডানে কর্মরত ছিলেন।
জানা যায়, দীর্ঘ ৪ বছর ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ হুমায়ুন কবির কে আম্মান দূতাবাসের মাধ্যমে আল বশির হাসপাতালের আইসিইউ তে ভর্তি করানো হয়। তার সমস্ত চিকিৎসা খরচ প্রদান করে জর্ডানস্থ আম্মান দূতাবাস।