প্রবাস মেলা ডেস্ক: আগামী ২৬ আগস্ট সোমবার রাত ১২ টায় বাংলাভিশন টিভির সরাসরি প্রবাসী মুখ লাইভ টকশোতে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চাঁদপুর শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ড কৃষ্ণপুর পাটওয়ারী বাড়ির কৃতি সন্তান সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার ও চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কন্ঠের অফিস প্রধান, সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
বাংলাভিশন চ্যানেলের বার্তা প্রধান ও প্রবাসী মুখের উপস্থাপক সাংবাদিক মোস্তফা ফিরোজ মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় কে আমন্ত্রণ জানান।
আগামী ২৬ আগস্ট সোমবার রাত ১২ টার বাংলাভিশন টিভির সম্প্রচারিত প্রবাসী মুখ লাইভ প্রোগ্রামটি দেখার জন্য সকলকে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন।