প্রবাস মেলা ডেস্ক: ২২ আগস্ট বৃহস্পতিবার প্রবাসীদের প্রিয় ম্যাগাজিন প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন ইতালির রোম প্রবাসী জসিম উদ্দিন। তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে মতবিনিময় করেন এবং প্রবাস মেলা’র সাফল্য কামনা করেন।
জসিম উদ্দিন ১৯৮৬ সাল থেকে সপরিবারে ইতালির রোমে আছেন। তিনি সেখানে দীর্ঘ সময় ধরে একটি ফার্স্ট ফুডে জব করেন। তার ছেলে রামিম উদ্দিন সম্প্রতি যুক্তরাজ্যের
কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication’s Technologies) তে বিসিএসসি (BCSC) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। জসিম উদ্দিন ও তার স্ত্রী জাকিয়া আক্তার দম্পতি তাদের ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দেশে বিদেশে সবার কাছে দোয়া চেয়েছেন।
পরে প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে রোম প্রবাসী জসিম উদ্দিনের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেয়া হয়।