প্রবাস মেলা ডেস্ক: ভারত সফররত প্রবাস মেলা’র সম্পাদক ও নির্বাহী সম্পাদক রাজস্থানের জয়পুরে AIDC টেকনোলজিস্ট এসোসিয়েশন অব ইন্ডিয়া সামিট ২০১৯ এ অংশ নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা ভারতের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্নেল (অব.) প্রবীর সেনগুপ্ত বিএসএম এর সাথে মতবিনিময় করেন এবং তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।
কর্নেল (অব.) প্রবীর সেনগুপ্ত বিএসএম প্রবাস মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং তিনি বাংলাদেশ সফরে আসলে পত্রিকার ঢাকাস্থ অফিস পরিদর্শনের সম্মতি জানান।
ভারতের সরকারি মিলিটারি স্কুল বেলগাঁও কর্ণাটক থেকে কর্নেল (অব.) প্রবীর সেনগুপ্ত বিএসএম লেখাপড়া শেষে সামরিক বাহিনীতে যোগ দেন। পরে চাকরিরত অবস্থায়ই তিনি বম্বে ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করেন।
সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি বিএসএম (বিশিষ্ট সেবা মেডেল) উপাধি লাভ করেন। বর্তমানে তিনি কর্পোরেট ট্রেইনার, ইয়ুথ মোটিভেটর, মেন্টর হিসেবে কাজ করছেন।
উল্লেখ্য, কর্নেল (অব.) প্রবীর সেনগুপ্ত বিএসএম এর বাবার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে আর মায়ের বাড়ি নোয়াখালী জেলায়। দেশভাগের পর তারা কোলকাতা চলে আসেন।