মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আমিরাতে এই প্রথম নতুন প্রজন্মের শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো বাঙালি জাতির অবিসংবা দিত নেতা, শতাব্দীর মহানায়ক, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের গার্ডেন যথাযোগ্য ভাব গাম্ভীয্যের মধ্যদিয়ে ও দেশের সময়ের সাথে মিল রেখে বঙ্গবন্ধু স্কোয়াড ও টিম ৭১ এর যৌথ আয়োজনে “পোয়েট অব পলিটিক্স” নামের এই অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত তার পরিবারের সকলের রূহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এরপরে সারিবদ্ধভাবে সকলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাদের এই আমিরাতের বিভিন্ন স্থান থেকে ছুটে এসে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সর্বোচ্চ সন্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক সহযোগীতায় ছিলেন সালাউদ্দিন কাদের বাপ্পী, শহিদুল বাপ্পা, মো: মনজু, বোরহান উদ্দিন বোরহান, বশির আহমেদ, রায়হান উদ্দিন, শেখ মানিক, মো: হাসান এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের উর্ধ্বতন কর্মকর্তা আনিসুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন আইয়ূব আলী বাবুল, আবুল বাশার, কাজী মোহাম্মদ আলী,মীর আহাম্মেদ, লায়ন নজরুল ইসলাম তালুকদার সহ আরো অনেকে।