হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে ঘিরে নিউইয়র্কে আয়োজন হুমায়ূন আহমেদ সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন হবে ২৮-২৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে ১৭ আগস্ট শনিবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন।
আয়োজক ছিলো শো-টাইম মিউজিক। উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, হুমায়ূনপত্নী অভিনেত্রী- কন্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। উদ্যোক্তা কমিটির আহ্বায়ক লেখক ড. সিনহা মনসুর। সদস্য সচিব কবি মিশুক সেলিম। অন্যতম উদ্যোক্তা আলমগীর খান আলম।
ছিলেন কবি মোহাম্মদ আলী বাবুল, রওশন হাসান প্রমুখ। হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ২০১৯, নিউইয়র্ক
আয়োজনে: শোটাইম মিউজিক