প্রবাস মেলা ডেস্ক: ‘ফিরে যাই চল সবে, স্কুল জীবনের মধুর সেই শৈশবে’ দীর্ঘ ২৪ বছর পর এই স্লোগানে নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীর হেঙ্গ আউট রেষ্টুরেন্টের হল রুমে শুক্রবার বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের প্রক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিনে ৯৬ ব্যাচের প্রাক্তন ছাত্র মেজবাহ উদ্দিন ফেন্সু ও ফয়েজ আহমেদ সুমনের সঞ্চালনায় স্কুল জীবনের ফেলে আসা স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন জিন্নাতুল হাবীব রনি, কামরুজ্জামান রিয়াজ, জাবেদ হোসেন, জাফর ইকবাল রুপক, রনি মোহাম্মদ প্রমুখ।
স্মৃতিমূলক বক্তব্যই প্রথম ছোট্ট পরিসরে হলেও এমন আয়োজনে স্মৃতিময় মনের কথা তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক পলি, জাবেদ, ফেন্সুকে ধন্যবাদ জানানো হয় সেই সাথে সকলে বলেন, আমরাই আমরা সকলের তরে সকলেই মোরা এক। ভালো কিছু করতে হলে মনটাকে বড় করতে হবে। সহপাঠীদের বিপদের এগিয়ে আসা এবং ভালো মনের মানুষ হয়ে দায়িত্ব পালন করতে নিজেদের সচেষ্ট থাকতে হবে।
দিনব্যাপি আয়োজনে বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশনেয় আড্ডা, গল্পো এবং দেশীয় লোভনীয় খাবার আর সর্বশেষ বিভিন্ন মিষ্টান্ন মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।