মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তলাবিহীন জুড়ি থেকে আজ বাংলাদেশ উন্নয়ন শীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তবে রূপ দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ আগস্ট শুক্রবার রাতে সৌদিআরবের জেদ্দায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, দেশের বেকার সমস্যা বড় সমস্যা, এই সমস্যা সমাধান করতে হলে গুণগত শিক্ষা ও উন্নত প্রশক্ষিণের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বেকারদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে পারলে বিশ্বের আনাচ কানাচে হবে বাংলাদেশীদের কর্মক্ষেত্র। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে প্রবাসীদের রেমিটেনস এর উপর নির্ভর করে, বেকারদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে না পারলে দেশ উন্নয়নের মহাসড়কে হোঁচট খাবে। তাই বর্তমান সরকার তিন লক্ষ বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান তিনি ।
ড. মোমেন বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নের কারিগর আমাদের রেমিটেন্স যোদ্ধা, আর এই যোদ্ধাদের যেকোন সমস্যা ও সমাধান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য, আপনাদের সমস্যা আমাদের অবশ্যই জানাবেন আমারা আমাদের সাধ্যমত অবশ্যই পুরন করবো। প্রবাসীদের বৈধ পথে রেমিটেনস পাঠানোর আহ্বান জানান তিনি ।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দা সৌদিআরব এর সভাপতি হোসেন মোহাম্মদ নাহিদের সভাপতিত্বে ও আজিজুল ইসলাম দিলু ও শেখ মোহাম্মদ জামালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এফ,এম বোরহান উদ্দিন, বাংলাদেশ মেয়র এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতেন, ফুলবাড়িয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আব্দুল সালাম। এতে আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কায়সারুল হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম কোম্পানি, সহ-সভাপতি রুস্তম আলী ইসকান্দর, সহ-সভাপতি খছরুল ইসলাম, জিতু আহাসান ও মোহাম্মদ ইদ্রিস প্রমুখ ।