ক. ম জামাল উদ্দিন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: পবিত্র হজ পালন শেষে জিয়ারতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ওয়াদী ফারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১ জন নিহত হয়েছে। গাড়ির টায়ার বার্স্ট এর কারণে এই দুর্ঘটনা হয়েছে। মদিনা হজ্ব মিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩৫ জন বাংলাদেশি হাজী বহনকারী একটি বাস গতকাল রাত ১১ টার দিকে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায়১৭ জন আহত হয়েছে, যার মধ্যে ৭ জন গুরুতর বলে জানা গেছে। আহতদের মধ্যে মদিনা কিং ফাহাদ হাসপাতালে ৮, মিকাত হাসপাতালে ৪, ওহুদ হাসপাতালে৷ ২, সৌদি জার্মান হাসপাতালে ২, ইয়াতামা হাসপাতালে ২ জন ভর্তি আছেন।
গাড়িতে থাকা ৩৫ জন হাজী স্কাই ট্রাভেলস এর মাধ্যমে সৌদি আরবে আসেন।