ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বেলজিয়াম আওমীলীগ। বৃহস্পতিবার স্থানীয় সময় ৩টা ৩০ মিনিটে সংগঠনের সভাপতি শহিদুল হক শহিদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন। প্রধান অতিথি ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।
বাংলাদেশের গৌরব ইতিহাস ও ঐতিহ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বারবার হত্যচেষ্টা করা হয়েছে তারপরও তিনি বিচলিত না হয়ে দেশের মানুষের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ব্যক্তব রাখেন ড: ফারুক মির্জা, সহ সভাপতি বাবু বিধান দেব সহ সভাপতি বাবু নিরঞ্জন রায়, সহ সভাপতি হুমায় মাকসুদ হিমু, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, ফিরুজ বাবুল, যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, মহিলা সম্পাদিকা রাবেয়া বেগম, সহ সভাপতি জামাল হোসেন মনির, এন্টোরপেনট আওমীলীগের সেলিম, শাহীন, মোর্শেদ, ইমরান আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারে সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়