হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: স্থানীয় সময় রোববার ২৮ জুলাই নিউইয়র্কের সানকেন মিডাউ স্টেইট পাকে নিউকাক ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন ইনক-এর উদ্যেগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ছাড়াও অন্যান্য প্রবাসীরা অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বনভোজন কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবু। বক্তব্য রাখেন মাহামুদুল হক দুলাল মিয়া ও মনির আহমেদ বাদল।

বনভোজনে নানা ধরনের দেশীয় খেলাধুলার পাশাপাশি র্যাফল ড্র তে অংশ নেয় প্রবাসীরা। পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূণ ভূমিকা রাখবে বলে জানান অনুষ্ঠানে আসা বাংলাদেশিরা।
অনুষ্ঠানে মজিবুর রহমান, নজরুল ইসলাম সবুজ, ফখরুল ইসলাম লিটন, টিপু মিয়া, লিটন নাথ ও মাহমুদুল হাসানসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী শাহ মাহাবুব, রোখসানা ও মারিয়া। বনভোজনটির সাবিক তত্ত্বাবধায়নে ছিলেন সাহাব উদ্দিন চৌধুরী, মাহফুজ বাবর, ফখরুদ্দীন ফখরুল ও ইমাম উদ্দিন আকাশ।