শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েতে ফরওয়ানিয়া নওসাদ রেস্টুরেন্টে জিলিব নাইট রাইডারস ও জিলিব প্রবাসী ক্লাবের যৌথ উদ্যোগে ক্রিকেট জার্সি উন্মোচন ও স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিম উদ্দীন। মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক মাহফুজুর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক সাঈদ নুর, ফরিদ উদ্দিন সভাপতি ইয়োথ স্পোর্টিং ক্লাব, মিথুন সেলিম প্রধান উপদেষ্টা আবাহনী ক্লাব, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, মাহে আলম সহ সভাপতি জিলিব প্রবাসী ক্লাব কুয়েত ও রবি কানন সহ অসংখ্য খেলা প্রেমিক প্রবাসীরা।

বক্তারা বলেন সুস্থ দেহ, শরীর চর্চা কিংবা মানসিক বিকাশ যেমনটি গুরুত্ব বহন করে তেমনি প্রবাসের মাটিতে শ্রমজীবী মানুষের নিয়ন্ত্রণে খেলাধুলা অনেক। খেলাধুলাকে দেহের খোরাক ও মনকে সতেজ রাখে সে কথা মাথায় রেখে অনেক তরুন প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ক্রিকেট, ফুটবল ক্লাব গড়ে তুলেছেন যা প্রবাসের মাটিতে অনেক কঠিন আর এই কঠিন কাজগুলো যারা করেছেন তাদের মধ্যে নাজিম নামে এক প্রবাসী দুটি ক্লাব গড়ে তোলার নজির সৃষ্টি করেছেন কুয়েতের মাটিতে।
খেলাধুলার মধ্য দিয়ে টুর্নামেন্ট এর মাধ্যমে ট্রফি জিতে ক্লাবকে আরো এগিয়ে নিচ্ছে জিলিব নাইট রাইটার্স ও জিলিব প্রবাসী ক্লাব নামে দুটি ক্লাব যার সভাপতি প্রবাসী নাজিমউদ্দিন । এখানে আরো অনেক ক্লাব রয়েছে তার মধ্যে এ ক্লাবের প্রসংসা মুখে মুখে।
এই ক্লাবের খেলোয়ারদের মধ্য থেকে দুজন খেলোয়ার ইতিপূবে কাতারে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে সেখানে অবস্থান করছেন বলে সে প্রশংসার কথা ব্যক্ত করতে গিয়ে প্রধান অতিথি মাহফুজ ও ক্লাবের পৃষ্টপোষক এবং প্রধান উপদেষ্টা পরিচালক সাঈদ নূর বলেন, ক্লাবকে আরো এগিয়ে নিতে প্রবাসীদের এবং দূতাবাসের সহযোগিতা চাই। সেক্ষেত্রে প্রবাস থেকেও দেশের সুনাম অর্জনে কাজ করার প্রত্যাশার কথা বলেন বক্তারা।
অতিথিরা ক্লাবের নতুন মোড়কের জার্সি বিতরণ অনুষ্ঠান এর মধ্য দিয়ে খেলোয়াড়দের আরো উৎসাহিত করতে এগিয়ে নিতে চান সভাপতি নাজিম উদ্দিন ও শুভাকাংখীরা। নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের।