সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইন প্রবাসী শিক্ষার্থী, অভিভাবকদের সার্বিক পরামর্শ, সহযোগিতা, আন্তরিকতায় বাহরাইন প্রবাসী শিক্ষার্থীদের প্রিয় সংস্থা “কিশোর মেলা বাহরাইন এর আয়োজনে আল জেছরা সুইমিং পুলে প্রতি বছরের ন্যায় এবারো সফলভাবে আয়োজন করেছে সামার ক্যাম্পিং।
কিশোরমেলা বাহরাইন প্রধান পরিচালক মোহাম্মাদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বাহরাইন ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সহ বাংলাদেশ স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করেন।
কিশোরমেলা জোনের কো-অর্ডিনেটর ও সকল পরিচালক বৃন্দের উপস্থিতে সুইমিংপুলের শেষে বিভিন্ন ইনভেন্টের খেলার আয়োজনে এক আনন্দগন পরিবেশ তৈরি হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কেন্দ্রীয় সহকারী পরিচালক মুহাম্মদ আইয়ুব খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কিশোর মেলা ইন্জিনিয়ার_মোহাম্মদ_মোস্তফা। অভিভাবকদের পেশাগত দায়িত্ব, মায়েদের ঘর সামাল দেয়া আর এখানে নতুন প্রজন্মের শিক্ষা প্রবাসে এই ছঁকবাধা জীবনের একঘেয়েমী দুর করা, পারস্পরিক দেখা-সাক্ষাত, কুশল বিনিময়, আনন্দ ভাগাভাগির এই আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি প্রাণবন্ত অনুষ্ঠানে রূপ নেয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর মেলা’র কেন্দ্রীয় উপদেষ্টা সালাউদ্দিন, ইন্জিনিয়ার জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জসিমউদদীন, মোহাম্মদ আব্দুল_হান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিশোর মেলা, মেজবাহ_উদ্দিন তামিম সাহেব, কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক কিশোর মেলা বাহরাইন, ইন্জিনিয়ার_মহিউদ্দিন সহায়তা সম্পাদক কিশোর মেলা বাহরাইন, আমির_হামজা , আইটি সম্পাদক কিশোর মেলা বাহরাইন, উপদেষ্টা মোহরোক জোন, কিশোর মেলা তোফায়েল রেজা_ বোরড মেম্বার কিশোর মেলা, শফিকুল ইসলাম, জসিমউদদীন, নরুল ইসলাম, এনামুল হক, কাজী রুমান, আব্দুল হালিম ফয়সাল, হাবিবুর রহমান, জুবায়ের, সোহাগ, আবদুল মুমিন, রায়হান উদ্দিন।
এছাড়াও বাহরাইন সকল স্কুল, কলেজ ও বাহরাইন ইউনিভার্সিটির প্রবাসী মেধাবী ছাত্রবন্ধু অংশগ্রহণ করেন।