ভেনিস, ইতালি প্রতিনিধি: বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন নগরী শেক্সপিয়রের দি মার্চেন্ট অব ভেনিস খ্যাত ইতালির ভেনিসে ব্যক্তিগত সফরে এসেছিলেন নারায়ণগঞ্জের জননন্দিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এ উপলক্ষে বৃহত্তর ঢাকা সমিতি’র সভাপতি ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল নাছির, বাংলাদেশ এসোসিয়েশন ভেনিসের সিনিয়র সহ-সভাপতি, ভেনিস শাখার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল, আসকারী, ইসলাম এবং ভেনিস বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক, বৃহত্তর কুমিল্লা সমিতির সম্মানিত সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় ভেনিস আওয়ামীলীগের পক্ষ থেকে এবং ভেনিস বাংলাপ্রেস ক্লাবের পক্ষ থেকে মেয়রকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এরপর মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী দলীয় নেতা-কর্মীদের সাথে নির্দেশনামূলক আলোচনা করেন ও প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।