সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইনে জালালাবাদ কমিউনিটি মহারক শাখার উদ্যোগে জাল্লাক সমুদ্র সৈকতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।
জালালাবাদ মুহারক শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আজমল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন জালালাবাদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আক্তার হোসেন কাঁচা মিয়া।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা গিয়াস মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি হাসান আহাম্মেদ রানা, মুজাহিদ রহমান দুলাল, বাহরাইন জালালাবাদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন।
অন্যানদের মধ্য আরও উপস্থিত ছিলেন চানমিয়া, সুরুজ মিয়া, বখতিয়ার আহাম্মদ, অমর মিয়া, লতিফ আহাম্মদ, জামিল, কাইয়ুম, রেহান, বেলাল, সোহেল, আবুল হোসেন, তুরন মিয়া সালাউদ্দিন রুবেল প্রমুখ।