শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা আবু আফছার এর স্বরণে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কেন্দ্রীয় কমিটি’ কর্তৃক আলোচনা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে সংগঠনের সভাপতি দিদারুল আলম দিদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাদেক হোসেন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম বাবুল, সমাজ সেবক মো: আব্দুল খালেক মাষ্টার, যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ কুয়েত, যুবলীগ নেতা ও সঙ্গীত শিল্পী আব্দুর রাজ্জাক ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের সহ অনেকে।
দোয়া মাহফিল পরিচালনা করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান মেহেদী হাসান। কোরআন থেকে তেলোওয়াত করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সহ সভাপতি মোঃ ওসমান গনী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নজরুল ইসলাম (ধর্ম বিষয়ক সম্পাদক কুয়েত স্বেচ্ছাসেবক লীগ)।
এ সময় অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান ও সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ মরহুম মুক্তিযোদ্ধার স্বরণে উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।