সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ২য় বার্ষিকী এবং সম্মেলনের ১ম বার্ষিকী উপলক্ষ্যে ৩০ জুন রবিবার স্থানীয় সময় সন্ধা সাড়ে ৭ টায় বাংলাদেশ একাডেমী মিলনায়তনে
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের সভাপতি সুবর্ন নন্দী তাপসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল মজুমদার এর পরিচালনায় এ জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ড: সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে টেলিফোনে বক্তব্যের মাধ্যমে ক্যালিফোর্নিয়া যুবলীগের সভাপতি তাপস নন্দী সহ যুবলীগের সকল নেতা-কর্মীকে শুভেচ্ছা জানান । এছাড়াও যুক্তরাষ্ট্র যুবলীগের সংগ্রামী আহ্বায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ সহ যুক্তরাষ্ট্র যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের সম্মানিত উপদেষ্টা হাসান রেজা খানকে বাংলাদেশ থেকে হঠাৎ টেলিফোন করে ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান শেখ ফজলে নূর তাপস উপস্থিত সকলকে চমকে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা তৌহিদুজ্জামান খান, হাসান রেজা খান, ফারুক আহমেদ খান, হাবিবুর রহমান ভূইয়া সরোজ, ক্যালিফোর্নিয়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আলম খান চৌধুরী, লসএঞ্জেলস সিটি যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযাদ্ধা মিয়া আব্দুর রব, জাকির খান, আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি হেলাল আহম্মেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ সভানেত্রী এলিজা হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন, কবি সাহিত্যিকে সাংবাদিক হানিফ সিদ্দীকি সহ অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে কেক কাটার পর সংঙ্গীত পরিবেশন করেন ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শায়লা রুমি ও বিশিষ্ট সংগীতশিল্পী অমিত দাস।
নৈশভোজে আপ্যায়নসহ সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি সুবর্ন নন্দী তাপস। সিটি যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমরান এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থি ছিলেন যুবলীগ নেতা আবু সাইম খান, অসীম দাম, মোনামী শামস, বিকাশ সরকার, ইলিয়াস সিকদার, অনির্বাণ সাহা টিটো, রনি খান, আব্দুল্লাহ মামুন, পল্লব দাস সহ অনেকে।