সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গ্রীস্মের প্রচন্ড দাবদাহে প্রজ্জ্বলিত জীবনে আনে অনাবিল শান্তি আর পরিতৃপ্তি। পরন্ত বিকাল বন্ধুবান্ধবের সাথে সময় কাটানোর জন্য একটি মোক্ষম বনভোজন। বনভোজন মানে কিন্ত বনে গিয়ে কেবল আনন্দ করে খাওয়া দাওয়া করা নয়। যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে মন চায় একটুখানি শান্তির পরশ।

সে কথা মাথায় রেখে চিটাগাং এসোসিয়েশন প্রতি বছরের মতো গত ২৯ জুন শনিবার ২০১৯ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেইজিং ওয়াটারের লেক আয়োজন ২৫তম বনভোজন। চারপাশে পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় এই মনোরম পরিবেশে সারি বাধানো সব গাছ, গাছের ওপারে পাহাড় তার উপর দিয়ে প্রখর রোদের মাঝে উড়ে চলা সাধা মেঘের ভেলা আর চারিদিকে লেকের পানি, নির্মল বাতাস সৌন্দর্য্যর লীলাভূমি এ যেন রোমাঞ্চপ্রিয় মানুষের জন্য বিনোদনের সেরা স্পট।
সেই চমৎকার আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে চিটাগাং প্রবাসী বাঙালিদের পিকনিক।মধ্যাহ্ণভোজের পাশাপাশি মহিলাদের জন্য ছিল মিউজিকাল পিল, বাচ্চাদের খেলাধুলা ও সাংস্কৃতিক সুরের মূর্ছনা। সায়রার সঞ্চলনায় সংগীত পরিবেশন করেন লস এঞ্জেলসের জনপ্রিয় কন্ঠশিল্পী শহিদ মিঠু, কাবেরী রহমান, মেজর (অ:)কুতুবি, উপমা সাহা, হিমু, সনিয়া প্রমুখ।