প্রবাস মেলা ডেস্ক: ২৫ জুন মঙ্গলবার বিকেলে প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন মালদ্বীপ প্রবাসী মো: ওয়াসিম আকরাম হৃদয়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ওয়াসিম আকরাম এক যুগেরও বেশি সময় ধরে মালদ্বীপের মালেতে আছেন। প্রবাস মেলা কলাকুশীলদের সাথে তিনি প্রবাসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখার কারিগর প্রবাসীদের নানা হয়রানি থেকে মুক্তি দিয়ে উপযুক্ত সম্মান ও মর্যাদা দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

পরে প্রবাস মেলা’র নির্বাহী সম্পাদক ও চীফ রিপোর্টার মালদ্বীপ প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধার হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।