হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৫ জুন ৭টি বাসে মোট ৪০০ (চারশত) ভক্তদের অংশগ্রহণে ও সহযোগিতায় সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের বার্ষিক তীর্থ যাত্রাটি ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শেষ হলো। সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন এর তীর্থ যাত্রা উপলক্ষে শ্রী দিপংকর রায়কে আহ্বায়ক ও শ্রী রামদাস ঘারমিকে সদস্য সচিব এবং অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটির অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় এবং সর্বোপরি ভক্তদের আর্শিবাদে এই মহাযজ্ঞটি সুশৃংঙ্খল ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়ে প্রবাসে ইতিহাস সৃষ্টি করেছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন শ্রী উত্তম মন্ডল (সহ. আহ্বায়ক), শ্রী উজ্জ্বল রায় (সহ. আহ্বায়ক), পংকজ রায় (সহ. সচিব), অখিল ওঝা (সহ. সচিব)।
মন্দির পরিক্রমার সর্বশেষ স্থান নিউইর্য়ক আপষ্টেটে অবস্থিত, রংগনাথ মন্দিরে পৌছে ভক্তরা দেবদেবী মূর্তিতে পুজা অর্চনা দিয়ে স্বস্ব-পরিবার পরিজনদের জন্য মঙ্গল কামনা করে নিজকে শ্রীবিষ্ণুর পাদপদ্যে সর্মপন করার সুযোগ পেয়ে ধন্য হন। ভক্তরা সানন্দ চিত্তে এখানে প্রসাদ গ্রহন করে তৃপ্ত হন।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই মন্দিরে শ্রী বিজয় কৃষ্ণ ভৌমিকের দিক নিদের্শনায় সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন একটি ধর্ম সভায় আয়োজন করে। শ্রী বিজয় কৃষ্ণের উপস্থাপনায় গীতা পাঠ, ভজন কির্তন, হরিকথা ও প্রার্থনা দিয়ে সভাটি সাজানো হয়। সভায় ধর্মীয় আলোচনা করেন স্বামী দেবাপ্রিয়ানন্দ মহারাজ এবং ভজন পরিবেশনা করেন যথাক্রমে সবিতা দাস, সত্যকী রায়, ইতি মন্ডল, পার্বতী রুনা, প্রদীপ ভট্রাচার্য, মিলন রায়, নেপাল দেবনাথ, ত্রিনয়নী তালুকদার, ডাঃ লক্ষণ কর, জয়দেব গাইন, রামদাস ঘরামী, কার্যকরী পরিষদের পক্ষ থেকে নিহার সরকার ও দিপংকর রায় ।