আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: সিলেট বিভাগের ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালি শাখা’র সভাপতি অলি উদ্দিন শামীম সোমবার রোমের সামপিনো বিমান থেকে লন্ডনে পৌছান
জানা গেছে, জালালাবাদ এসোসিয়েশন ইউকের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজের অনুষ্ঠান যোগ দিতে তিনি সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন ।
এদিকে ৭ জুলাই ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন (ই পি বি এ) ইউ কে শাখার ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানেও তিনি অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অলি উদ্দিন শামীমকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে।
জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম জানান, আগামী ২৬ অক্টোবর ইতালিতে সিলেট উৎসব ২০১৯ কে সামনে রেখে বিশেষ করে লন্ডনে আমার আসা। লন্ডনে অবস্থানরত বৃহত্তর সিলেটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের দাওয়াত সম্পন্ন করেই ইতালিতে ফিরবেন। তার পাশাপাশি আমি লন্ডনের ১৫ দিনের সফরে বিভিন্ন সামাজিক সংগঠনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থনা চেয়েছেন।