সিডনি, অস্ট্রেলিয়া: সিডনিতে এন.এস.ডব্লিউ হেলথ সার্ভিস থেকে পুরস্কার পেলেন আবুল কালাম আজাদ খোকন। তিনি এই সরকারী স্বাস্থ্য বিভাগের সেন্ট জর্জ পাবলিক হসপিটালে সফলতার সাথে গত এগার বছরের উপর কাজ করে আসছেন। নার্সিং হোমে সহকারী নার্স হিসাবে এক বৎসর কাজ করেছেন। নিউ সাউথ ওয়েলস হেলথ সার্ভিস থেকে তিনি এ পর্যন্ত বহু অ্যাওয়ার্ড পেয়েছেন।
উল্লেখ্যযোগ্যের মধ্যে Team Work Award, Customer Service Award, Improvement Performance Award and Individual Contribution to Workplace Health and Safety Award.

আজাদ খোকন সহকারী নার্স ছাড়াও তিনি একজন সাংবাদিক, সম্পাদক, মানসিক স্বাস্থ্য এডুকেটর, মাইন্ডফুলনেস এডুকেটর, জাষ্টিস অব দ্যা পিস, হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেডর, ওয়াক ফর রেসপেক্ট অ্যাম্বাসেডর, সংগঠক এবং ভলেন্টারি।প্রবাসে তিনি ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করছেন।
এই অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি তিনি বলেন, ‘অনুভূতি চমৎকার, পুরস্কার সর্বদাই ভালো লাগে। প্রতি বছরই কোন না কোন সম্মাননা পাই, দোয়া করবেন আমার জন্য’।