প্রবাস মেলা ডেস্ক: আগামী ডিসেম্বরে নতুন একটি ছবিতে শুটিং করতে কলকাতায় যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। তবে পরিচালকের অনুরোধে ছবির নাম এখনই বলতে চাচ্ছেন তিনি।
বাংলাদেশের পাশাপাশি কলকাতার ছবিতে অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছেন সোহানা। গত বছর কলকাতায় মুক্তি পায় তার অভিনীত ‘ষড়রিপু’ ছবিটি। আর ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে হরনাথ চক্রবর্তীর ছবি ‘এপার ওপার’।
এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন কলকাতার আরও একটি ছবিতে।
সোহানা বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন ছবির শুটিং শুরু করব। আমার অংশের কাজটি টানা করা হবে। তবে ছবির বিষয়ে এখন কিছু বলতে চাই না। পরিচালকের অনুরোধে এটি গোপন রাখছি। শুধু এটুকু বলে রাখি, এ ছবির মধ্য দিয়ে দর্শক নতুন এক সাবাকে দেখতে পারবে।’
এদিকে, বাংলাদেশে সোহানা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আব্বাস’। সাইফ চন্দন পরিচালিত এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।