মো:জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে বৈরি আবহাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বন্ধ রয়েছে সমসাময়িক মেগা প্রকল্প মেট্রোরেলের নির্মাণকাজ, রাস্তা-ঘাট, দোকান-পাট।
মুখ থুবড়ে পড়েছে কর্ম ব্যাস্ততম রিয়াদ বাথা শহর।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়-আগামী শুক্রবার গুড়ি গুড়ি বৃষ্টি দমকা হাওয়া, পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রবাসী শ্রমিকরা বলছেন এইভাবে চলতে থাকলে কাজ কর্ম বন্ধ ছাড়া কোন উপয়াও নেই।