লিটন কবীর, কলোম্বাস, যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দূর্ঘটনায় একজন নিহত অপর জন আহত হয়েছেন। দুইজনই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তারা সম্পর্কে মা ও ছেলে। এ ঘটনায় আহত মা কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাংলাদেশি হলেন-শিহাব (১৭) আহত সাবরিনা নিহতের মা।
টেক্সাস পুলিশ জানিয়েছে, পিছন থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। এ সময় ড্রাইভিং সিটে ছিলেন মা সাবরিনা, পাশের সিটে ছিলেন ছেলে শিহাব। দূর্ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। কর্মরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।তারা দুজনই ছিলেন ওহাইয়োর বাসিন্দা রবিউল ইসলামের স্ত্রী ও সন্তান।

রবিউল ইসলাম ওহায়োতে তিন ছেলে স্ত্রী স্ব-পরিবারে বসবাস করছিলেন। তাদের বাড়ি দিনাজপুরে। রবিউল ইসলামের ছেলের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ এ্যাসেসিয়েশন অফ সেন্টাল ওহাইও (বাকো) এর সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, রবিউল ইসলামের ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।