ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর সৌদি আরবের মক্কার মসজিদ আল হারামের নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ার দুর্ঘটনায় আহত মোহাম্মদ আব্দুল নূর আব্দুল কাইয়ুমকে সৌদি সরকার আর্থিক ক্ষতিপূরণ বাবদ ১,৩৩,৩৩৩.৩৩ (এক লক্ষ তেতত্রিশ হাজার তিনশত তেতত্রিশ দশমিক তেতত্রিশ) মার্কিন ডলার প্রদান করে। সৌদি সরকার কর্তৃক প্রদত্ত উক্ত আর্থিক মূল্যের একটি চেক (নং ৪১৫০১৪৬১৩) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার মাধ্যমে আহত ব্যক্তির নিকট ১৩ নভেম্বর ২০১৯ হস্তান্তর করা হয়।
এ সময় কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ক্ষতিপূরণের অর্থ পেয়ে জনাব আব্দুল নূর সৌদি সরকার ও কনস্যুলেটের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ঐ দুর্ঘটনায় নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে বিভিন্ন দেশের ১১৮ জন নিহত ও ৩৯৪ জন আহত হয়েছিল।