মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি :২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বের অন্যতম পর্যটন নগরী ভেনিসের মেস্ত্রে বিসমিল্লাহ রেস্টুরেন্টে মিলিত হন ভেনিসপ্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীগণ। দলমত ও রাজনৈতিক বিশ্বাসের উর্ধ্বে উঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে মেঘনা তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের এ মিলনমেলায় নারী-পরুষ ও শিশুরাও অংশগ্রহণ করেন।
প্রবাসে কর্মজীবনের ফাঁকে অনেক দিন পরে একত্রিত হয়ে সবাই গল্প-গুজবে মেতে উঠেন এবং স্বল্প সময়ের ব্যবধানে আবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানান।
জনাব কাজী আওলাদ হোসেন ও জনাব জামাল হোসেনের উদ্যোগে উক্ত সুন্দর পরিচ্ছন্ন সফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রেহান উদ্দিন দুলাল, ছিদ্দিকুর রহমান বকুল, বিশিষ্ট ব্যবসায়ী মো: সফিক, মো: শাহা আলম, মাহাবুব রহমান, আবেদীন রুবিন, মো: মতিন, হোসেন মনির, হাবিবুর রহমান, মিয়া সোহেল, মো: বাশার, কাজী মাহাবুব, কাজী মহিউদ্দিন, কাজী নাহিদ, জাবেদ মোহাম্মদ, মো: তৌহিদ, খায়রুল ইসলাম। এছাড়াও ভেনিস বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মেসবাহ্ উদ্দিন আলাল, জে, টি বাংলা. ইতালি’র ব্যুরো প্রধান শিরিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।