রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ২৪ নভেম্বর রবিবার স্থানীয় সময় সকাল ৭: ৩০ এ ফ্রান্স আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যুতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, এম এ কাশেম, আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, ফ্রান্স ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহাগ সারোয়ার সহ ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সামাজিক ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন, মরহুমের আত্মার মাগফিরাত এবং তার পরিবারের প্রতি সান্ত্বনা প্রকাশ করেন।