প্রবাস মেলা ডেস্ক: ১৬ নভেম্বর ২০১৯ শনিবার বিকেলে প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন সুইজারল্যান্ড প্রবাসী আমজাদ চৌধুরী। এসময় তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
বিশিষ্ট কমিউনিটি নেতা আমজাদ চৌধুরী দুই দশকেরও বেশি সময় ধরে সুইজারল্যান্ডে বসবাস করছেন। জেনেভায় বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ তিনি। সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে জনপ্রিয় সংগঠন জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। যেটা (জেনেভা বাংলাদেশ ক্লাব) প্রবাসে বাংলা সংস্কৃতি তুলে ধরতে ভূমিকা রাখছে।
ইতিমধ্যে রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবেও আমজাদ চৌধুরী প্রবাসে বেশ পরিচিতি লাভ করেছেন। জেনেভায় অবস্থিত বোম্বে (Bombay) রেস্টুরেন্ট সহ একাধিক রেস্টুরেন্টের মালিক তিনি।
আলাপচারিতায় প্রবাসী বাংলাদেশিদের খবরাখবর তুলে ধরায় আমজাদ চৌধুরী প্রবাস মেলা’র প্রশংসা করেন এবং পত্রিকার সাফল্য কামনা করে ভবিষ্যতে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে ফটোসেশনে অংশ নেন।