প্রবাস মেলা ডেস্ক: ১৩ নভেম্বর ২০১৯ বুধবার বিকালে প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন কানাডা প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শিবু চৌধুরী। এ সময় তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জনাব শিবু চৌধুরী ১৯৯২ সাল থেকে কানাডায় পরিবার নিয়ে বসবাস করছেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি মন্ট্রিয়লে ছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত টরন্টোতে আছেন। তিনি দীর্ঘদিন ধরে একটি আমেরিকান কোম্পানিতে (Swegon) প্রোডাকশন ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।
এর পাশাপাশি শিবু চৌধুরী কানাডায় বাঙালি কমিউনিটিতে খুবই পরিচিত মুখ। তিনি বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির এবং বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটির দুই দফায় প্রেসিডেন্ট ছিলেন। চট্টগ্রাম সমিতি কানাডা এর প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন।
এছাড়া শিবু চৌধুরী বাংলাদেশ কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস (BCS) এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করছেন।
প্রবাস মেলায় আলাপচারিতায় তিনি জানান, প্রবাসে এবং দেশে মানুষের জন্য কাজ করে তিনি আনন্দ পান, তৃপ্তি পান। সেজন্য ভবিষ্যতেও তিনি সমাজ সেবামূলক কাজে সক্রিয় থাকতে চান।
পরে প্রবাস মেলা’র সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সাথে শিবু চৌধুরী ফটোসেশনে অংশ নেন।