আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী যুবলীগ কাতার শাখা। স্থানীয় সময় শুক্রবার ২২ নভেম্বর কাতারের রাজধানী দোহা ন্যাশনাল হিরাজিল রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজ রাজীব, কাতার যুবলীগের সহ সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি আলাউদ্দিন আলী, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, দোহা মহানগর সহ সভাপতি এ কে এম আজাদ, মহানগর সাধারণ সম্পাদক বাবুল আহমদ, লিমন শাহ, মাহবুব চৌধুরী, শিপার আহমদ শিমু, আশরাফুল আলম কামরান প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে যে হতাশা ছিল তৃণমূলে ২৩ নভেম্বর সম্মেলনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব আসলে তা কেটে যাবে, জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে সারা দেশে ও প্রবাসে যুবলীগ আগের মত কাজ করে যাবে।