হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলনে অংশ নিতে এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি’ নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করে ১৭ নভেম্বর রবিবার রাতে কাতার এয়ারযোগে ঢাকার উদ্দশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।
এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদ যুক্তরাষ্ট্রের সহ সভাপতি শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী, কুমিল্লা সোসাইটির প্রধান উপদেষ্টা ইসলাম সরকার, উপদেষ্টা মনির খান, উপদেষ্টা আবদুল জব্বার, ভিপি জসিম উদ্দিন, সভাপতি গোলাম মহি উদ্দিন, গেটার কুমিল্লা এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, শহিদুল্লাহ খান সুমন প্রমুখ সহ নিউইয়র্ক প্রবাসীরা তাকে বিদায় জানান।
এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি এবং সহধর্মিনী সেলিমা সোবহান খসরু গত ১২ নভেম্বর ওয়াশিংটনে টেকসই এনারজি বিষয়ক একটি সামিটের অনুষ্ঠানে যোগদান শেষে নিউইয়র্কে আসেন। ১৫ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে পাচটায় নিউইয়র্কের লাগুয়ারডীয়া এয়ারপোর্টে প্রবাসীদের পক্ষথেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি এবং সহধর্মিনী সেলিমা সোবহান খসরুকে ফুলের অভ্যর্থনা জানান তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলনে অংশ নিতে তার নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করে ১৭ নভেম্বর রবিবার রাতে কাতার এয়ারযোগে ঢাকার উদ্দশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।