আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির সিয়ানা এরিয়ায় মুসলমানদের ওপর ও মসজিদে ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়েছিলো কিছু উগ্রবাদী খ্রিস্টান সন্ত্রাসী। জানা গেছে দেশটির উগ্রপন্থী ফার রাইট খ্রিস্টানরা এই ভয়ানক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার চিন্তাভাবনা করছেন। এজন্য তারা বিপুল পরিমাণ অস্ত্র ,বোমা ও ডেটোনেটর মজুদ করেছিল।
ইতালির বিভিন্ন মসজিদে যখন মুসলমানরা নামাজে থাকবে তখন পুরো মসজিদ উড়িয়ে দেয়ার পরিকল্পনা করে ছিলো তারা । খ্রিস্টানদের এই ভয়াবহ হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়াতে ভয়ানক এক বিপদ থেকে রক্ষা পেলো ইতালির মুসলিমরা।
ইতালির বিভিন্ন খবর মাধ্যমগুলো থেকে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দুই খ্রিস্টান মৌলবাদী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ইতালি পুলিশ। উদ্ধার করেছে বিপুল সংখ্যক অস্ত্র, ও বোমা যা দেখে হতভম্ব ইতালির আইন-শৃঙ্খলা বাহিনী, ইতালির জনগণ ও বিভিন্ন দেশের মুসলমানরা।

অন্যদিকে ইতালির বিভিন্ন খবর মাধ্যমগুলোতে এই খবর পাওয়ার পরে অনেক মুসলমান ফজর নামাজের পর দুই রাকাত নফল নামাজ পড়েছেন বলে জানাগেছে ।
ইতালি পুলিশ জানিয়েছে, রাজধানী রোম থেকে ১৮৬ কিলোমিটার উত্তরে সিয়ানা এরিয়ায় একযোগে মুসলমানদের গ্রান্ড মসজিদে হামলার পরিকল্পনা করে এসব উগ্রবাদী, মৌলবাদী ফার রাইট খ্রিস্টানরা। দেশটির পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ইতালির ফ্লোরেন্স ও সিয়ানা এরিয়ার পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে ফার রাইট গ্রুপের দুই খ্রিস্টানকে গ্রেফতার করে। এ ভয়াবহ হামলার পরিকল্পনার সাথে প্রত্যক্ষ জড়িত ১০ জনকে গ্রেফতার করার জন্য বিশেষ অভিযানে নেমেছে ইতালির গোয়েন্দা পুলিশ।