সলিমুল্লাহ্, রিয়াদ প্রবাসী, সৌদি আরব:
আমি সেই কবিকে খুঁজছি,
যার কবিতার ছন্দে,
বন্ধ হবে সব
স্বৈরাচারের নিয়ম কানুন শৃঙ্খল।
আমি সেই কবিকে খুঁজছি,
যার ক্ষুরধার লিখনি
খড়গহস্ত হয়ে দাঁড়াবে
শোষকের মুখোমুখি।
আমি সেই কবিকে খুঁজছি,
যার কবিতার পংক্তিতে থাকবে
ভালবাসার কথা, মানবতার কথা,
ফুঁটে উঠবে মানুষের প্রতিচ্ছবি।
আমি সেই কবিকে খুঁজছি,
যে তাঁর কাব্যিক ছন্দে,
অন্যায়ের প্রশ্নে
থাকবে সব সময় প্রতিবাদী।
আমি সেই কবিকে খুঁজছি,
যার কবিতায় ফুঁটে উঠবে,
স্বৈরতন্ত্র নিপাত যাক
আর গণতন্ত্রের মুক্তি।
আমি সেই কবিকে খুঁজছি,
যে তাঁর কবিতা দিয়ে,
ঘুনে ধরা সমাজের বেদীমূলে
প্রচন্ড আঘাত হানবে।
আমি সেই কবিকে খুঁজছি,
যার কলমের খোঁচায় বেরুবে অগ্নি,
যে অগ্নি জ্বলে পুড়ে ছাঁই করে দিবে
আছে যত সব স্বৈরচারী।
আমি সেই কবিকে খুঁজছি,
যার কবিতার উক্তি,
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে
আনবে নব স্বাধীন।
আমি সেই কবিকে খুঁজছি,
যে কবি হবে সত্য স্বাধীন,
তাঁর উপর যতই আসুক
নির্যাতন আর হুমকি ধামকি।