হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি আজ ১৫ নভেম্বর শুক্রবার আমেরিকান এয়ারযোগে নিউইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্টে স্থানীয়সময় বিকেল পাঁচটায় এসে পৌঁছাবেন।
লাগার্ডিয়া এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ অনেকেই অভ্যর্থনায় উপস্থিত থাকবেন।তিনি ২২ নভেম্বর পর্যন্ত নিউইয়র্ক অবস্থান করবেন।
এসময় সাবেক মন্ত্রীর সাথে যোগাযোগের জন্য নিউইয়র্ক প্রবাসী শিক্ষাবিদ কুমিল্লার ব্রা ব্রাহ্মণপাড়ার আবদুল মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজ কল্যান পরিষদ যুক্তরাষ্ট্র সহ সভাপতি মোশাররফ হোসেন খান চৌধুরীর (৯১৭-২৫৭-৩৪১৯) সাথে যোগাযোগ করতেবলা হয়েছে।
উল্লেখ্য, কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল, বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতা হত্যার বিচার দাবীকে কেন্দ্র করে ১৯৯৬ সালের ২৬’শে অক্টোবর নিউইয়র্কের লাগার্ডিয়ার মেরিয়ট হোটেলে তৎকালীন আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি প্রধান অতিথি ছিলেন।সেমিনার শেষে বাংলাদেশের জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের জন্য বিল আনা হয়।বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতা হত্যার বিচার সম্পন্ন করার ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা পালন করেন।
তিনি আগামী ২২ নভেম্বর ঢাকার উদ্দ্যেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।