আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সম্প্রতি অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ও গালা নাইটসের একফাঁকে অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান এর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অস্ট্রেলিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকন।
অস্ট্রেলিয়াতে বাংলাদেশের হাইকমিশনার মো: সুফিউর রহমান ২০১৮ সালে নিয়োগপ্রাপ্ত হন। এর পূর্বে তিনি মিয়ানমারে কর্মরত ছিলেন। তাঁর সময়কালে সিডনিতে নতুন কনস্যুলার অফিস চালু হয়েছে।
অস্ট্রেলিয়াতে রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের পূর্বে কাজী ইমতিয়াজ হোসেন কর্মরত ছিলেন। কাজী ইমতিয়াজ বর্তমানে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন।
সিডনির শ্যাংরি-লা হোটেলে রাষ্ট্রদূত সুফিউর রহমানের সাথে প্রবাস মেলা’র প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকনের সিডনির নব কনসুলার অফিসের বিষয়াদি নিয়েও কথোপকথন হয়।
রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান বলেন, প্রবাস মেলা’র সংখ্যা অস্ট্রেলিয়া প্রতিনিধির হাত থেকে পেয়ে অত্যান্ত আনন্দিত হলাম এবং তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
তিনি বলেন, প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও পত্রিকার সাথে সম্পৃক্ততা থাকা সত্যিই কষ্টের। আর এই কষ্টের মধ্য দিয়েই আপনারা কমিউনিটিকে তুলে ধরছেন।