ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ৩১ মার্চ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৭১ এর সকল শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় আয়োজন করা হয়। আলকোলার রেস্ট পেলেস কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সহ সভাপতি আমিনুল ইসলাম আইমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল খালেক তাহের।
বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মজিবর হক মজিব, সাবেক প্রধান উপদেষ্টা আমীর হোসেন কলিম, উপদেষ্টা সদস্য রুহুল আমীন, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি আবু বক্কর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক প্রধান আহবায়ক আব্দুল হালিম, যুবদল লেবানন শাখার সিনিয়র সহ সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ আলম, সাবেক সহ সভাপতি আবু তাহের ভাষাণী মোল্লা, যুগ্ম সম্পাদক আবদূর রহিম মতিন, প্রচার সম্পাদক আল মামুনসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া করা হয় এবং জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় লেবাননে টেলিকনফেরান্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।এছাড়া বক্তব্য রাখেন লেবানন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ ২০টি শাখা কমিটি, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারের কাছে ন্যায় বিচার আশা করা যায়না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ গণতন্ত্রের মা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র পথ আন্দোলন, আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে। তাই আগামীতে বেগম খালেদা জিয়াকে মুক্তির ডাক আসলে লেবানন বিএনপি এবং প্রবাসী বিএনপির সকল নেতৃবৃন্দদের সেই আন্দোলনে শরীক হবার আহবান জানান।