ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেবানন বিএনপি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিনটির স্মরণে ২৭ জানুয়ারি রোববার দুপুর ২টায় আল বস্তা জামে মসজিদে লেবানন বিএনপির নব নির্বাচিত কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআনখানি ও দরুদ শরিফ পাঠের মধ্য দিয়ে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুম কোকোর জন্য দোয়া করা হয়।

কোকোর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা সভায় নব-নির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে ও আল বস্তা শাখা কমিটির সিনিয়র সহ সভাপতি আবদুল মোতালেব পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা আমির হোসেন কলিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা সদস্য রুহুল আমিন, আবদুল খালেক তাহের, ভাষানী মোল্লা,কাউছার আলম,আবুল কাসেম,জালাল আহমেদ ও নব – নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সিপন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি জেনারেল জাকির হোসেন জাকির, সহ সভাপতি আবু বকর ছিদ্দিক, আমিনুল ইসলাম আইমান, আহবায়ক কমিটির সদস্য মনির হোসেন রানা, রফিকুল ইসলাম, মারুফ মোল্লা, যুবদল লেবানন শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আলম, লেবানন বিএনপির শাখা মনছুরিয়া কমিটির সভাপতি মোহাম্মদ জনি মিয়াজী, বিকশাহা শাখা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, আইন আল রোমানী শাখা কমিটির সভাপতি মোঃ মোস্তফা পাটোয়ারী, সাঈদা শাখা কমিটির সাধারণ সম্পাদক রাব্বুল শেখ, সহ সিনিয়র সভাপতি সাদ্দাম হোসেন, আয়শা বকর শাখা কমিটির সভাপতি মফিজুর ইসলাম দিপু এবং আল বস্তা শাখা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুকসহ প্রমুখ।

আল বস্তা শাখা কমিটির নেতৃবৃন্দ সভাপতি মোঃ নজরুল ইসলাম মজুমদার ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সিপনকে ফুলেল শুভেচছা জানান। উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান জিয়াউর রহমান ও খালেদার জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি তাঁর লাশ দেশে নেওয়া হয়।