মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশের ৬৪টি জেলায় শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে-ভ্রাম্যমান মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেল ও সাধারণ সম্পাদক আসরাফ উদ্দিন নিলয় এর হাতে ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক প্রবাস মেলা’র প্রিন্ট কপি।
পত্রিকা পেয়ে সভাপতি কাউসার আলম সোহেল প্রবাস মেলা’র প্রশংসা করে বলেন, প্রবাসীদেরকে নিয়ে প্রিয় পত্রিকা প্রবাস মেলা সত্যের পথে আরো এগিয় যাবে। আমি পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করছি ৷ প্রবাসীদেরকে নিয়ে এমন একটি পত্রিকা প্রকাশ করার জন্য তিনি পত্রিকার সম্পাদকসহ সকল কলা-কুশীলদের আন্তরিক ধন্যবাদ জানান ৷
সাধারণ সম্পাদক আসরাফ উদ্দিন নিলয় বলেন, প্রবাসীদের জনপ্রিয় পত্রিকা পাক্ষিক প্রবাস মেলা’র চলার পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হোক ৷