রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ১৭ মার্চ রবিবার রিয়াদ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ্ সহ সকল কর্মকর্তা ও আগত অতিথিদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার রিয়াদ প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

রাষ্ট্রদূত পত্রিকা পেয়ে মনযোগ সহকারে পড়েন এবং প্রবাসী বাংলাদেশিদের মুখপত্র হিসেবে ভূমিকা রাখায় পত্রিকার কলাকুশীলদের ধন্যবাদ জানান।এসময় অন্যান্যের মধ্যে উপমিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম, মিনিস্টার এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান সহ দূতাবাসের কর্মকর্তা প্রবাসী রাজনৈতিক, সামাজিক এবং কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।