প্রবাস মেলা ডেস্ক : সর্বস্তরের বাংলা ভাষা প্রচলনের মাধ্যমেই ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। রিয়াদের তুমামা রোডে ইস্টওয়ানি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এনটিভি সাংস্কৃতিক ফোরাম আয়েজিত আলোচনা ও এনটিভির প্রবাস বিনোদন পর্ব-০৮ এ প্রবাসী শিল্পী, কবি, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিশিষ্ট নারী সমাজকর্মীরা এসব কথা বলেন৷

শুরুতে জাতীয় সংগীত ও শহীদ দিবস এর গান পরিবেশন করে এনটিভি সাংস্কৃতিক ফোরাম এর নিজস্ব শিল্পীরা। অনুষ্ঠান এ আগত সকল দর্শকদের এনটিভি মনোগ্রাম যুক্ত কোট পিন পরিয়ে দেওয়া হয়। অংশগ্রহণকারী সকল নারীদের সাংস্কৃতিক ফোরাম এর পক্ষ থেকে শাড়ী উপহার দেওয়া হয়।

বরাবরের মত অনুষ্ঠান এর স্পন্সর ছিলো রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার। এনটিভি সম্পর্কিত বক্তব্যে বিজয়ী তিন নারী বক্তাকে সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে গোল্ড ম্যাডেল দেওয়ার কথা ঘোষণা করা হয়।
অনুষ্ঠান এ সূচনা বক্তব্য রাখেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন, এনটিভি সাংস্কৃতিক ফোরাম সভাপতি বিশিষ্ট নারী নেত্রী জুলিয়া ইসলাম লিপ্সীর সভাপতিত্বে এনটিভি সাংস্কৃতিক ফোরাম শিল্পী সমন্বয়ক আয়েশা আক্তার ইশা, বিশিষ্ট নৃত্যশিল্পী স্মৃতির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অনুষ্ঠান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহ, আমিন আহমেদ মজুমদার, সাংস্কৃতিক ফোরাম সাধারণ সম্পাদক এলমিস ফাতেমা চৌধুরী এ্যাপলো, সিনিয়র সহ: সভাপতি তাসলিমা হাফিজ, নিলেফার ইয়াসমিন আখী, নিলোফার আলী আখি, আখি মনি, সূবর্না, এ্যানি সহ প্রবাসী নারীনেত্রীরা।

অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শেখ রুহুল আমিন বাবুল, রিয়াদ বাংলাদেশ স্কুল ও কলেজ পরিচালনা পরিষদ সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোফরান, রিয়াদের বিখ্যাত রিয়াদ ডেইলীর ফটো সাংবাদিক ইকবাল হোসেন।
অনুষ্ঠানটিকে ঘিরে রিয়াদে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারী শিল্পী ও কলাকুশলী ও নারী নেতৃ ও সুধী জনরা আগামীতেও এমন আয়োজন আশা করেন।নাচ, গান ও কবিতা পাঠে বিপুল সংখ্যক দর্শক মাতিয়ে রাখেন এনটিভি সাংস্কৃতিক ফোরাম শিল্পী সীমা, তন্নি, স্মৃতি, নাশরা, মামুন, গভীর রাত অবদি চলে প্রাণবন্ত এ আয়োজন।
অনুষ্ঠান আয়োজক এনটিভি সাংস্কৃতিক ফোরামের নারী নেত্রীরা সকলের সহযোগিতা নিয়ে প্রবাসীদের নিকট জন প্রিয় এনটিভি প্রবাস বিনোদন নিয়মিত অব্যাহত রাখার কথা ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জনপ্রিয় শিল্পী যুক্তরাষ্ট্র প্রবাসী সম্পা দেওয়ান গান পরিবেশন করেন।