মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামি পরিষদের সভাপতি মোহাম্মাদ আলী নূর।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বাচীপের সভাপতি ডাঃ এমারত হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম, আর মাহবুব, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মোঃ আবদুল জলিল।
অন্যান্যদের মধ্যে গাজী সাঈদ, রেজাউল হক নান্না, শহিদ উল্লাহ জিন্না, মিন্টু শিকদার, বাদল মোল্লা, আবুল বাশার মাতাব্বর, মোঃ নুরুল আমিন, মাজহারুল ইসলাম পলাশ, আব্দুল আজিজ লিটন, রুবেল চৌধুরী সহ আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মুক্তিযাদ্ধা প্রজন্মলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে ভাষা শহীদ ও ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।