মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিরা স্বাস্থ্য ঝুঁকি থেকে বাচুন, ঢাকা মেডিকেল সেন্টারে আসুন – এই প্রতিপাদ্য কে সামনে রেখে রিয়াদ বাথা বাংলাদেশি ঢাকা মেডিকেল সেন্টার প্রবাসীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন।
সৌদি আরবে সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি – রিয়াদস্থ বাথা বাংলাদেশী ঢাকা মেডিকেল সেন্টার পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশী ঢাকা মেডিকেল সেন্টার নামে একটি সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করায় সবাইকে ধন্যবাদ জানান এবং সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম, শ্রম কাউন্সেলর মেহেদী হাসান, ঢাকা মেডিকেল সেন্টারের ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী, ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, ডিএমডি শাখাওয়াত হোসেন আরমান, ফাইন্যান্স ডিরেক্টর মোঃ সফিউল্লাহ্, এডভারটাইজিং ডিরেক্টর মোঃ আতিকুর রহমান শিকারী, মার্কেটিং ডিরেক্টর জাকির হোসেন, আকতার হোসেন, আবদুল ওয়াহিদ, মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ ঢাকা মেডিকেল সেন্টারের ডিরেক্টর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।