মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে বাথা তাজ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জনগণের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোঃ আবুল বশর মাতব্বর, আবদুল আজিজ লিটন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, সুমন পাটোয়ারী সহ দলীয় নেতৃবৃন্দরা।
পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।