জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য, প্রতিনিধি: সিয়াম সাধনার পবিত্র রহমতের এই মাসে গত ১১ মে ২০১৯, শনিবার, সন্ধ্যায় পুর্ব লন্ডনের মেনর পার্কের একটি স্থানীয় রেস্টুরেন্টে বৃহত্তর রংপুর সমিতির (যুক্তরাজ্য) ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মনযুম আলী মনজুর পরিচালনায় বক্তব্য রাখেন চৌধুরী মিলন, খন্দকার জাহাঙ্গীর আলম ও মোতাহারুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার লুৎফর রহমান, সলিসিটর ইমরান সহ সকল সদস্য।
প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক মোল্লার সমাপনী বক্তব্যে খাজা সামসুজ্জোহা প্রিন্স, আবদুল জলিল, চৌধুরী মিলন ও মো: মনজুম আলীকে সার্বিক তত্ত্বাবধানের জন্য ধন্যবাদ জানান এবং সকলকে ২৮ জুলাই ২০১৯ এ সমিতির বনভোজন এ আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোশণা করেন।।