কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদিআরবের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার) মক্কা নগরীর কাকিয়ায় স্থানীয় স্টেডিয়ামে আলোচনা সভা ও প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুরুতে কুরআন তেলাওয়াতের পর সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তারেক আজিজ চৌধুরীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মক্কার ব্যবসায়ী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল।
উদ্বোধক ছিলেন মক্কার তরুণ ব্যবসায়ী বাহার উদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন, মক্কা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, লোহাগাড়া প্রবাসী সমিতির উপদেষ্টা মোকতার আহমদ, মক্কা আওয়ামী নেতা মোহাম্মদ হানিফ, কামাল উদ্দিন, লোহাগাড়া প্রবাসী সমিতির যুগ্ম-আহবায়ক মো: লোকমান হাকিম, সদস্য জাকের উল্লাহ বাচ্চু, শহিদুল ইসলাম শহিদ, ফরহাদ হোসেন রেজা, মো: কামাল উদ্দিন মোহাম্মদ ইকবাল, সাজ্জাদুর রহমার, মোহাম্মদ আলমগীর, রায়হান উদ্দিন, রিদোয়ানুল হক, জিয়া উদ্দিন চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে টুর্নামেন্টে অংশ নেন মক্কার সাফা টাওয়ার একাদশ ও সারা মনসুর একাদশ। খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়। এতে সারা মনচুর একাদশ সাফা টাওয়ার একাদশ কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে বিজয়ী এবং রানার আপ দলকে ট্রপি বিতরণ করেন আগত অতিথিরা। এসময় মক্কা নগরীর বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।