এম. এ তুহিন, মানামা, বাহরাইন: আত্মমানবতার সেবায় নিজেদেরকে সম্পৃক্ত রেখে প্রবাসে বৃহত্তর নোয়াখালীবাসীর জীবন ধারনের মান উন্নায়নের লক্ষ্যে “বাহরাইনস্থ বৃহত্তর নোয়াখালী পরিষদ” গঠিত হয়েছে। নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ৩০ মে ২০১৯ বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে. এম. মমিনুর রহমান সাহেবের সাথে দেখা করে কমিটির তালিকা হস্তান্তর করেন এবং বৃহত্তর নোয়াখালী পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

সেই সাথে নব গঠিত কমিটির আহবায়ক বিশিষ্ট্য ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ সাহেবের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে বাহরাইনে সালমানীয়া ও আল হেলাল হাসপাতালে চিকিৎসাধীন বৃহত্তর নোয়াখালীর দুই জন মুমূর্ষু রুগীকে চিকিৎসা প্রদান এবং বাংলাদেশে প্রেরণের জন্য দুতাবাসের লেবার কাউন্সিলর জনাব তৌহিদুল ইসলাম সাহেবের কাছে দুই লক্ষ টাকার নগদ চেক প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বৃহত্তর নোয়াখালী পরিষদের উপদেষ্টা ও লিন্নাস মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক- ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ও বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক- মাজহারুল ইসলাম বাবু, যুগ্ম-আহবায়ক- আনোয়ার ফারুক, হাবীবুর রহমান মামুন ও আবুল হোসেন তুহিন। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে আবদুর রব, পারভেজ মৌলভী, মোয়াজ্জেম হোসেন, রাসেল খান, আমীর হোসেন প্রমুখ। মান্যবর রাষ্ট্রদূত বৃহত্তর নোয়াখালী পরিষদের আহবায়ক কমিটির নামের তালিকা গ্রহন করে ধৈর্য্যের সাথে প্রতিনিধি দলের কথা শুনেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।