প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিস পরিদর্শনে এসেছিলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী এস এম রহমান পারভেজ। আলাপচারিতায় তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানান। তিনি প্রবাস মেলার কলাকুশলীদের সাথে আলাপকালে বলেন, ‘প্রবাসীদের সুখ-দুঃখ, হাসি-কান্না তুলে ধরে প্রবাস মেলা এক মহতি কাজ করছে। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’ এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু। এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী লেখক রফিক আহমেদ খান ও প্রবাস মেলা’র সিনিয়র এক্সিকিউটিভ গোলাম মোসাব্বির।
উল্লেখ্য, এস এম রহমান পারভেজ মালয়েশিয়ায় একজন সফল ব্যবসায়ী। এছাড়া তিনি রাজনীতি এবং গণমাধ্যম এর সাথেও যুক্ত আছেন। তিনি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সভাপতি, জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক।