প্রবাস মেলা: সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় ঢাকার চকবাজরের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ২ এপ্রিল, মঙ্গলবার, ২০১৯ গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের এই চেক তুলে দেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনআরবিসি ব্যাংকের অনুদান