প্রবাস মেলা ডেস্ক: ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন যৌথভাবে ২৫ জুন ২০১৯ মঙ্গলবার জলঢাকার নীলফামারীতে গাবরোল সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- এ একটি বিনামূল্যে আই স্ক্রীনিং ক্যাম্পের আয়োজন করে। এই ক্যাম্পের উদ্দেশ্য হল সুবিধাবঞ্চিত যারা অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা, যাতে কোন মানুষই অন্ধ হয়ে না যায়।
ক্যাম্পে মোট ৮৮৯ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৫৪ জন ছানি রোগী, ৩০০ জন চশমার রোগী সনাক্ত করা হয়। এতে ২১৫ জন রোগীকে চশমা প্রদান করা হয় ও অবশিষ্ট রোগীদের আগামী ২ জুলাই গাবরোল সিদ্দিকীয়া স্কুলে চশমা প্রদান করা হবে। ৬৮০ জন রোগীকে ঔষধ প্রদান করা হয় ও ছানি রোগীদের আগামীকাল মরিয়ম চক্ষু হাসপাতাল নিয়ে অপারেশন করা হবে।
উক্ত আই স্ক্রীনিং ক্যাম্পটি প্রয়াত ফারাজ আয়াজ হোসেন এর স্বরণে আয়োজন করা হয়।
ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় ক্যাম্পের সফলতা কামনা করে বলেন, “ফারাজের স্বরনে চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো- হতভাগ্য-সুবিধাবঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফেরানো এবং তাদের মাঝে নতুন ভাবে আশা জাগানো। আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসাবে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে, অন্ধত্ব দূর করা কতটা প্রয়োজন এবং দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের সহযোগিতা করা কতটা জরুরী। এটা আমাদের সবোর্চ্চ প্রতিজ্ঞা, যে সকল দরিদ্র মানুষ আর্থিক অস্বচ্ছলতার কারণে ডাক্তারের নিকট গিয়ে চিকিৎসা নিতে অক্ষম তাদের সেবা প্রদান করা আমাদের সর্বোচ্চ প্রতিজ্ঞা। আমরা অন্ধত্ব দুর করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সেবা প্রদানের জন্য বদ্ধ পরিকর”।

জলঢাকা, নীলফামারি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জেড এ সিদ্দিকী উক্ত ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৈমারি ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, ও মোসাঃ রওশন আরা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়াও মোঃ আমিনুর রহমান; মোঃ আনিসুর রহমান; মোঃ মশফিকুর রহমান, মোঃ জান্নাতুল ফেরদাউস, ডালিম চন্দ্র রায়, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন।
আরএসসি প্রোগ্রাম ম্যানেজার জামাল নাসের রোমেল; প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার হুমায়ন কবীর, মোঃ গোলাম কিবরিয়া, এরিয়া ম্যানেজার, নীলফামারি, আরএসসি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে উক্ত ক্যাম্প পরিচালনা করেন।
এছাড়াও জনাব তাহ্মিদ ইবনে মাজহার ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন। উক্ত ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্পে আরএসসি এর অন্যান্য কর্মকর্তা সহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।